,

এডেক্সেলে মাসকটের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের সাফল্য

1453198644এডেক্সেল কান্ট্রি র‌্যাংকিংয়ে অর্থনীতি ও হিসাববিজ্ঞানে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ স্কুল মাসকটের (বিএসএম) দুই শিক্ষার্থী। বিএসএমের আরো শিক্ষার্থী বাংলা বিষয়ে একই র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থান অধিকার করেছে। জুন ২০১৪-২০১৫ সেশনে স্কুলের আট শিক্ষার্থী মধ্যপ্রাচ্যের এই র্যাংকিংয়ে শীর্ষ ১০ এর মধ্যে স্থান করে নিয়েছে।
সালতানতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল ও অ্যাম্বাসেডর সৈয়দ মোহম্মদ বিন সলিম বিন আলি আল সাইদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

এডেক্সেল কর্তৃপক্ষ র‌্যাংকিংয়ের বিস্তারিত স্কুল কর্তৃপক্ষকে পাঠিয়েছে। এছাড়াও অ্যাকাডেমিক এক্সিলেন্স মেডেল ও সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। বৈশ্বিক র‌্যাংকিংয়ের ক্ষেত্রে বাংলা ভাষায় স্কুলের ১১জন শিক্ষার্থীদের মধ্যে সাতজন প্রথম, তৃতীয় ও অষ্টম স্থান বাদে শীর্ষ ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছে।

সালতানাতে বিএসএমের শিক্ষার্থী নাঈমা জাহান জিসিই এএস লেভেলের অর্থনীতিতে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আইজিসিএসই ও লেভেলে আরফাদুল আলম কায়েস হিসাববিজ্ঞানে প্রথম স্থান অধিকার করেছে। আইজিসিএসই ও লেভেলে সাইদুল ইসলাম বিশ্বের মধ্যে বাংলা ভাষায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে।

বৈশ্বিক র‌্যাংকিয়ের বাংলা ভাষায় আসিফ মোহম্মদ পারভেজ চতুর্থ, পূজিতা রায় পঞ্চম, শাহ মোহম্মদ তালহা তানভীর রহমান ষষ্ঠ, মিম ও জিনিয়া সপ্তম, সাদিয়া নুজহাত খান নবম ও পুষ্পিতা রাণী দশম স্থান অধিকার করেছে।

মধ্যপ্রাচ্যে সার্বিক যোগ্যতার র‌্যাংকিংয়ে মিম, আক্তার সাদিয়া শারমিন ও আক্তার শিরিন চতুর্থ স্থান, তারেক আমনা, শাহ মোহম্মদ তালহা তানভীর রহমান, জান্নাতুন নায়েম, আরিফ, শহীদুল ইসলাম, লাখী রাণী দাস, জুনায়েদ হাবিবে, সামিহা আবদুর রহমান, রাজিয়া সুলতানা ও এমএম ফাইয়াজ পঞ্চম স্থান অধিকার করেছে। আমজাদ হোমাইরা, তাওয়াজ তাসমিয়া, জয়রাম শীল, তাসলিমা ইয়াসমিন ও শিরিন সুলতানা ষষ্ঠ স্থান অধিকার করেছে। শাহাদাত হোসেন, আবদুল আহাদ, জান্নাত আক্তার, জেনাত খানম, মোহম্মদ হেলাল ও মোহম্মদ শওকত হোসেন সপ্তম স্থান অধিকার করেছে।

এডেক্সেল মেডেল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের পাশাপাশি এমপি হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের স্কুলের পক্ষ থেকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করে।-টাইমস অব ওমান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর