,

ফেসবুকে ট্যাগ করায় ১ বছর জেল

153232201601190642424145_Woman-faces-jail-for-tagging-sisterinlaw-on-Facebook_SECVPF.gifপ্রাক্তন ননদকে ফেসবুকে একটি পোস্ট ট্যাগ করেছিলেন অ্যামেরিকার এক নারী। তার পরিণাম কী জানেন ? এক বছরের হাজতবাস হয়েছে নিউইয়র্কবাসী ওই নারীর। এমন ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে। নেটিজ়েনরাও ভাবতে শুরু করে দিয়েছেন কতটা সতর্ক হয়ে এবার পা ফেলতে হবে সোশাল সাইটে।

তবে, সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গোটা ঘটনাটি একটু অন্য ধরনের। মারিয়া গঞ্জ়ালেজ় নামে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকেই আদালতের নির্দেশ অনুসারে প্রাক্তন পরিবারের কোনও সদস্যের সঙ্গে সম্পর্ক রাখা বারণ মারিয়ার। তা সত্ত্বেও তিনি ওই পোস্ট ট্যাগ করায় তাঁকে জেলে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে।

নিজের ননদ মারিবেলকে একটি স্টেটাস লিখে ট্যাগ করেন মারিয়া। তাতে তিনি লেখেন, ‘আমি জানি তুমি আর তোমার পরিবার খুব দুঃখিত। তোমাদের আরও শক্ত হতে হবে।’ এ ছাড়াও তাঁকে ‘বোকা’ আখ্যাও দেন মারিয়া।

যদিও আদালতে নিজের লেখার সপক্ষে মারিয়া বলেন, আমি ওদের সঙ্গে সম্পর্ক রাখতে পারব না ঠিক আছে। কিন্তু, ফেসবুকের মাধ্যমেও সম্পর্ক রাখতে পারব না তা তো বলা হয়নি। যদিও আদালতের পক্ষ থেকে তাঁকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, সম্পর্কটা কোনও ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমেও রাখা যাবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ