শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“কবে দুম করে মরে যাবো কে জানে!”

taslima_99016প্রবাস ডেস্ক : বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন জানিয়েছেন, তিনি তাড়াহুড়ো করে সব শখ মিটিয়ে নিচ্ছেন, কারণ তিনি মৃত্যু নিয়ে শঙ্কায় আছেন।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে তিনি লিখেছেন, “আজ একটি তাঁতের শাড়ির দোকানে গিয়েছিলাম। কিনেছি কিছু, খুব দামি নয়, আবার তিনশ’-চারশ টাকারও নয়। একজন জিজ্ঞেস করলো, ‘তোমার তো অনেক শাড়ি, তবে যে আরও শাড়ি কিনছো!’ আমি বললাম, ‘তাড়াহুড়ো করে শখ মিটিয়ে নিচ্ছি। কবে দুম করে মরে যাবো কে জানে!”

তসলিমা লিখেছেন, “ফের প্রশ্ন,’ হঠাৎ মরার চিন্তা আসছে কেন?’ বললাম, ‘হয়তো আসতো না, কিন্তু চোখের সামনে টুপটুপ করে আত্মীয়রা বন্ধুরা যেভাবে মরে যাচ্ছে, এদিকে আমার লিভারটিতেও নাকি গাদা গাদা ফ্যাট জমেছে। ভরসা পাই না।”