,

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক

news_img (1)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আহ্বান পেয়েছেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। সোমবার বিকেলে গণভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রবিবার (১৭ জানুয়ারি) বেতন কাঠামোর বিষয়ে সুনির্দিষ্টি দু’টি লিখিত প্রস্তাব শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের কাছে দিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।জানা গেছে, এদিন বিকেলে সচিবালয়ে শিক্ষা সচিবের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।
পরে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, সপ্তম বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১ থেকে গ্রেড-৩ এ উন্নীত হওয়াসহ যে সুযোগ-সুবিধা পেয়ে আসতেন। ৮ ম পে-স্কেলে তা বহাল রাখার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।এছাড়া গ্রেড-১ থেকে কিছু সংখ্যক শিক্ষককে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদানের জন্যও প্রস্তাব করা হয়।

শিক্ষা সচিবের সঙ্গে আলোচনায় তরুণ শিক্ষকদের উচ্চতর শিক্ষার জন্য বৃত্তি চালু ও গবেষণার ব্যবস্থা করার জন্য প্রস্তাব করা হয়েছে বলেও জানান মাকসুদ কামাল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, তার সঙ্গে আলোচনা হলেই সমস্যা মিটে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে