নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়িকে কারাদন্ড

Nasirnagar Picture(JUARI  SAJA)আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলায় জুয়ার আসর থেকে ৪ জন জুয়াড়িকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদেরকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । পুলিশ জানায় জেঠাগ্রাম কালিচুড়া পৌষ সংক্রান্তি মেলায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমনের নেতৃত্বে পুলিশ জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জেঠাগ্রামের হুমায়ুন কবির (২৭).নোয়াজ আলী(৪৮),ভুবনের কবির মিয়া(২৩) ও কিপাতনগরে মুক্তার মিয়াকে (২৮) জুয়ার সরঞ্জামাদি তাসসহ আটক করে। রবিবার সকালে সহকারী কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে হাজির করলে প্রত্যেক জুয়াড়িকে এই দন্ডাদেশ দেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মোবাইল কোর্ট পেশকার বিলাল মিয়া দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার