,

দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণে হামলা : অামাদের জাতীয় সংস্কৃতির উপর অাঘাত- লিয়াকত অালী লাকী

Brahmnbaria_Shilpokola_DG_S_564423823মাদ্রাসা ছাত্রদের হামলা ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ‘দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণ’ আগের অবস্থায় ফিরিয়ে অানতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত অালী লাকী।রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধ্বংসযজ্ঞের শিকার ব্রাহ্মণবাড়িয়ার দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিদর্শনকালে তিন এ কথা বলেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ঘটনাটি অামাদের জাতীয় সংস্কৃতির উপর বড় ধরণের অাঘাত বলে বিবেচিত হবে। মূল ঘটনার সঙ্গে কোনোভাবেই ওস্তাদ অালাউদ্দিন খাঁ সম্পৃক্ত নন, তবু কেন এ প্রতিষ্ঠানের উপর হামলা হলো? খুব সহজভাবে এ ঘটনা বিবেচনার সুযোগ নেই।
লাকী সাংবাদিকদের বলেন, ওস্তাদ অালাউদ্দিন খাঁর অাজীবন কষ্টের সাধনা অামাদের গর্বের জায়গায় নিয়ে এসেছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তৃতীয় ধারার মহানায়ক ছিলেন। তার প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনাটি অামাদের তীব্রভাবে উদ্বিগ্ন করে।
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান বলেন, এই হামলাটি মুক্তবুদ্ধি চর্চার উপর অাঘাত। সংস্কৃতি হলো সভ্যতার পরিচয়। এর উপর যারা হামলা করেছে, তারা কোনোভাবেই সভ্য বলে দাবি করতে পারে না।
পরিদর্শনের সময় তাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার, দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক অাব্দুল মান্নান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ