,

ক্ষুদে বিজ্ঞানীদের অসাধারণ আবিষ্কার : মুগ্ধ দর্শনার্থীরা

vlcsnap-2016-01-16-12h09m31s167আমাদের শিশুরাও পারে। তাদেরও আছে উদ্ভাবনী শক্তি। চট্টগ্রামে বিসিএস আইআর আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার প্রদর্শনীতে তারই প্রামাণ পাওয়া গেল। ৩ দিনের এ মেলা শেষ হচ্ছে আজ ।

মেলার ছোট ছোট স্টলে উপস্থাপন করা হয় পরিবেশ রক্ষায় আধুনিক ইটিপি, ভূমিকম্প এলার্ট, যানযট সমস্যা নিরসন সহ ১’শ ২৫টি প্রকল্প।
আপনি যদি আপনার ঘরের লক মোবাইলের মাধ্যমে খুলতে বা বন্ধ করতে চান তবে এখন তা সম্ভব। বাসায় চুরির ঘটনাও জানতে পারবেন এলার্মের মাধ্যমে। নির্দিষ্ট প্রক্রিয়ায় বাড়বে বিদ্যুৎ উৎপাদন। রোধ হবে পরিবেশ দূষণ। চট্টগ্রমের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার ক্ষুদে বিজ্ঞানীরা এমনই সব উদ্ভাবনী প্রকল্প নিয়ে আসে।

বাসায় চোর কিংবা ডাকাতের প্রবেশে চিন্তা নেই। এলার্ম দিয়ে সতর্ক করবে আবাব সিদ্দীকির অভিনব ম্যাচ এলার্ট। এ সম্পর্কে ক্ষুদে বিজ্ঞানী আবাব বলেন, এই সিকিউরিটি সিস্টেমটা কার্পেটের নিচে সেট করা থাকবে। তাই দরজা দিয়ে চোর কিংবা ডাকাত প্রবেশের সময় এটাতে পা পড়ার সাথে সাথে এই এলার্ট সিস্টেম একটিভ হয়ে যাবে।

মো. ইব্রাহিম আবিষ্কার করেন মোবাইল ফোন কল জব্দ, এতে অনায়াসে খোলা যাবে ঘরের দরজা এবং ব্যাংকের ফল্ট। ইব্রাহিম বলেন, ফোন করলে এটি লক হয়ে যাবে এবং পুনরায় কল করলে এটি আনলকড হয়ে যাবে।

ক্ষুদে বিজ্ঞানীদের এই সব আবিষ্কার দেখে মুগ্ধ দর্শনার্থীরাও। দর্শনার্থী শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম।এই মেলার আয়োজনের মাধ্যমে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে আরো উৎসাহিত হয়েছি।

এবারের মেলায় উদ্ভাবনী প্রকল্পে অংশনেয় নগরীর ১৪টি স্কুলের শিকর্ক্ষ্থীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ