,

নাক ডাকা বন্ধ করবেন কিভাবে?

Poushi60ডেস্ক রিপোর্ট : নাক ডাকার সমস্যা চিরকালের। রাতে আপনার ভয়ানক নাসিকা গর্জনের জেরে পাশের মানুষটির ঘুমের দফারফা। ফলস্বরূপ সকাল বিকেল জুটছে গালি, তিরস্কার। এক কথায় প্রেস্টিজের দফারফা। এটা আপনাকে যে মনে মনে কত জনের অভিশাপের টার্গেট করে তুলছে তার হিসেব কেই বা রাখে! নাক ডাকা রাতারাতি থামিয়ে ফেলা আপনার সাধ্যি নয়। কিন্তু কিছু জিনিস খানিক মাথায় রাখলে এই অগাধ বিড়ম্বনার হাত থেকে কিছুটা নিস্তার পাওয়া যায় বৈকি।

নাক ডাকা নিয়ন্ত্রণের পাঁচ মহৌষধি—

১) ওজন কমান। অতিরিক্ত ওজন শরীরে হাজারো সমস্যার সঙ্গেই বাড়িয়ে তোলে নাক ডাকার বেগ। মোটা লোকেরা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নাক দিয়ে সিংহ গর্জন করতে পারেন। অন্যের বিরক্তির কারণ না হয়ে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া প্র্যাকটিস করুন। খিদে পেলেই গপগপ করে এক গাদা খেয়ে ফেলার কিন্তু কোনও মানেই হয় না।

২) চিত হয়ে নয়, চেষ্টা করুন পাশ ফিরে শোয়ার।

৩) মাতালদের নাসিকা একটু বেশিই ডাকে। এটা প্রমাণিত। অতএব মদ খাওয়ার বদভ্যাস থাকলে তা ছেড়ে দিন।

৪) কমিয়ে ফেলুন সিগারেটের নেশা।

৫) ঘুমাতে যওয়ার আগে ভাল করে নাক পরিস্কার করে নিন। নাক বন্ধ থাকলেই নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। এবং নাছোড় নাক ডাকতে শুরু করবেই।

৬) ভোর বেলা উঠে নিয়ম করে প্রাণায়ম করুন।

আপনার নাকের ঢক্কা-নিনাদের চোটে যদি বাড়ি ঘর কাঁপার উপক্রম হয়, সাত-পাঁচ না ভেবে সোজা ডাক্তারের কাছে যান। জানবেন, লক্ষণটা মোটেও ভাল নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে