,

একাধিক সন্তান হলেও নারীদের অল্পবয়সী দেখাবে

22521304লাইফস্টাইল ডেস্ক : একের বেশি সন্তান হলে অল্পবয়সী দেখতে লাগবে নারীদের৷ কথাটা শুনেই আঁতকে উঠবেন যে কেউ৷ আন্দোলন শুরু করবেন নারীবাদীরা৷ মনে হবে মধ্যযুগীয় কথাবার্তা৷ কিন্তু ‘প্লাস-ওয়ান’ পত্রিকায় সম্প্রতি কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংক্রান্ত লেখায় উঠে এসেছে এই তথ্য৷ যত বেশি সন্তানের জন্ম দেবেন কোনও নারী, তাঁর ক্ষেত্রে তত বেশি দীর্ঘ হবে টেলোমিয়ার৷ প্রত্যেকটি ডিএনএ স্ট্যান্ডে টেলোমিয়ারই হল রক্ষাকারী অগ্রভাগ৷ এটি কোষকে বয়সের হাত থেকে রক্ষা করে অর্থাত্‍ ‘সেলুলার এজিং কমিয়ে দেয়৷ দীর্ঘ টেলোমিয়ার বেশি আয়ুকে নির্দেশ করে৷ কোষের প্রতিলিপি তৈরির সঙ্গেও এই সম্পর্ক রয়েছে৷
গুয়াতেমালার দু’টি প্রত্যন্ত উপজাতির ৭৫ জন নারী, তাঁদের সন্তান এবং নারীদের টেলোমিয়ারের উপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন৷ নারীদের থুতু এবং মুখের লালা থেকে নমুনা সংগ্রহ করে দু’টি বিন্দুতে পরীক্ষার মধ্যে প্রায় ১৩ বছরের তফাত পাওয়া গিয়েছে৷ এই প্রথমবার সন্তানের সংখ্যা এবং সময়ের সঙ্গে মানুষের দেহের কোষে টেলোমিয়ারের ছোট হয়ে যাওয়ার উপর কোনও গবেষণা করা হল৷ গবেষকদের মতে, এই পরীক্ষা জৈবিক ইতিহাসের সম্পূর্ণ বিপরীত৷ এটি নির্দেশ করছে একাধিক সন্তানের উপর নারীদের শারীরিক সুস্থতা ও আয়ুবৃদ্ধি নির্ভরশীল! অধ্যাপক গবেষক পাবলো নেপোমন্যাশ্চির মত, যাঁদের নিয়ে পরীক্ষা করা হয়েছে, তাঁদের বেশিরভাগই একাধিক সন্তান এবং টেলোমিয়ারের দৈর্ঘ্য বেশ ধীরে ধীরে কমছে৷ গর্ভাবস্থায় নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ প্রবল বৃদ্ধি পাচ্ছে৷ যেটি মূলত অ্যাণ্টি অক্সিডেণ্ট হিসাবে কাজ করছে৷ ফলে, ‘সেলুলার এজিং’ ধীর গতিতে হচ্ছে এবং টেলোমিয়ারের দৈর্ঘ্যও ধীর গতিতে হ্রাস পাচ্ছে৷
তবে, যেরকম সামাজিক ও প্রাকৃতিক পরিবেশে এই পরীক্ষা করা হয়েছে, তা হয়তো জননের ক্ষমতা এবং সেলুলার এজিং-এর ছন্দতে প্রভাব ফেলছে৷ প্রাকৃতিকভাবে সন্তান ধারণে সক্ষম, একাধিক সন্তান রয়েছে এমন নারীদের উপর তাঁদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সমর্থন থাকে এই সমস্ত উপজাতির ক্ষেত্রে৷ এই সমর্থন হয়তো কোনও কোনও ক্ষেত্রে ‘পজিটিভ এনার্জি’ সঞ্চার করে তাঁদের মধ্যে৷ যা মানসিকভাবে ভাল থাকতে সাহায্য করে এবং বয়স বাড়ে দেরিতে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে