,

ঢাকায় ওয়াই-ফাই বেসরকারি বাসেও (ভিডিও)

ef33fdfcd07714baf9410e5289de4743-Untitled-1নিজস্ব প্রতিবেদক : সরকারি উদ্যোগে বিআরটিসির কিছু বাসে ওয়াই-ফাই সংযোগ চালু হয়েছিল আগেই। এবারে বেসরকারি উদ্যোগেও বাসে ওয়াই-ফাই রাউটার লাগাতে দেখা গেল। ১১ জানুয়ারি থেকে চিড়িয়াখানা থেকে কমলাপুরগামী ‘আয়াত পরিবহনের’ বাসে ওয়াই-ফাই সুবিধা চালু হয়েছে।
আয়াত পরিবহনের মালিকদের একজন চাতক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১১ জন মালিক মিলে আয়াত পরিবহনের ৩০টি বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। সবগুলোতে ওয়াই-ফাই রয়েছে। পরীক্ষামূলকভাবে ২০টি বাস রাস্তায় চলাচল শুরু করেছে।’ওয়াই-ফাই সুবিধার বাস
আয়াত পরিবহনের বাসে গতকাল সোমবার থেকে চাতক নিজেই যাতায়াত করছেন। পর্যবেক্ষণ করছেন সেবার মান। বাস যাত্রীদের তিনি নিজেই পাসওয়ার্ড বলে দিচ্ছেন।
সরেজমিনে বেলা ১০টার দিকে দেখা গেছে, বাসে ওয়াই-ফাই জোন লেখা দেখে অধিকাংশ যাত্রী তাঁদের হাতে ফোন বের করে ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করছেন। পাসওয়ার্ড জেনে নিতে হচ্ছে চালকের সহকারীর কাছ থেকে। বাসের চালকের ডান পাশে বাসের কাঠামোর সঙ্গে একটি ওয়াই-ফাই রাউটার সেট করা। এতে টেলিটকের সিম ব্যবহার করা হচ্ছে।
ওয়াই-ফাই সুবিধা প্রসঙ্গে অফিসগামী বাসের এক যাত্রী বললেন, ‘জ্যামে বসে থাকার সময় ওয়াই-ফাই থাকায় বেশ ভালো লাগছে। অনলাইন খবরের সাইটগুলো, ফেসবুক ব্রাউজ করতে পারছি।’
সামনের সিটে বসা এক যাত্রী বলেন, ‘এই ওয়াই-ফাই কী কাজে লাগবে?’ বাসের চালক উত্তর দিলেন, ‘জ্যামে বসে আছেন, অফিসের অনেক দরকারি কাজ, মেইল এখানে বসেই তো সেরে নিতে পারবেন।’
পেছন দিকে বসা এক যাত্রী বললেন, ‘আমি নেটওয়ার্কে ঢুকতে পেরেছি। ভালোই তো ব্রাউজ করা যাচ্ছে।’
আয়াত পরিবহনের সেবা সম্পর্কে বাস মালিক বলেন, তাদের প্রতিটি গাড়ি ৪০ সিটের। উন্নত যাত্রীসেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। লোকাল বাসের মতো অতিরিক্ত যাত্রী তোলা হবে না। চিড়িয়াখানা থেকে কমলাপুরের ভাড়া হবে ৩০ টাকা। যাত্রীরা বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা পাবেন। আমরা এই ডিজিটাল সেবা চালিয়ে যেতে চাই।’ প্র.আ

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে