বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের বিরুদ্ধে মামলা করবেন বাংলাদেশী শ্রমিকরা

image_112257.greek_ডেস্ক রিপোর্ট : গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করতে যাচ্ছেন ৪২ জন বাংলাদেশী শ্রমিক। মানবপাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ম্যান্ডোলার স্ট্রবেরি খামারে নির্যাতনের শিকার হওয়া এ শ্রমিকরা দেশটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।
এ খবর দিয়েছে গ্রিসের দৈনিক দ্য গ্রিক রিপোর্টার। খবরে বলা হয়, ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের চতুর্থ অনুচ্ছেদ লঙ্ঘণের দায়ে এ প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত গ্রিসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। ওই অনুচ্ছেদে দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশের এ শ্রমিকরা গ্রিসের উত্তরাঞ্চলীয় পেলোপনেসের ম্যান্ডোলায় একটি স্ট্রবেরি খামারে কাজ করতেন। ২০১৩ সালের এপ্রিলে তাদের বিষয়টি সর্বপ্রথম জনসম্মুখে আসে। ৩০ জন অভিবাসী শ্রমিক অভিযোগ করেন, ছয় মাস ধরে বেতন না পাওয়ায় স্ট্রবেরি খামারের মালিকের কাছে অভিযোগ জানাতে গেলে, তাদের গুলি করা হয়। এর পর তদন্তে বের হয়ে আসে খামারটিতে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার বিষয়টি।
এ ঘটনা ছাড়াও আরও বিভিন্ন কারণে গ্রিসকে রাষ্ট্র হিসেবে মানব পাচার ঠেকানো ও ভুক্তভোগী শ্রমিকদের নিয়োগকর্তাকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার দায়ে অভিযোগ করা হচ্ছিল। এর আগে ২০১৪ সালে গ্রিসের একটি আদালত আসামীদের মানবপাচারের সব অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। অবশেষে এবার গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার আদালতেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী বাংলাদেশী শ্রমিকরা।খবরঃ ভু:আ:।
দ্য কাউন্সিল অব রিফিউজিস ইন গ্রিস নামে একটি সংগঠন জানিয়েছে, ইউরোপিয়ান মানবাধিকার আদালত ২০ই জানুয়ারির পর মামলাটি গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে