,

৩৪ ও ৩৫তম বিসিএসে শূন্যপদে কোটা শিথিল

2016_01_04_17_26_23_vmdKJdRoXSBDL10I1DOAutntPUuKAo_original৩৪তম ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মুক্তিযোদ্ধা, নারী কিংবা নৃতাত্ত্বিক কোটায় কাউকে না পাওয়া গেলে মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে।সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।শফিউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা, মহিলা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসহ বিভিন্ন সংরক্ষিত কোটায় কারিগরি ও পেশাগত পদ পূরণ হচ্ছে না। তাই ওই পদগুলো পূরণের জন্য মেধাভিত্তিক নিয়োগ দেয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’তিনি জানান, ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম বিসিএসের মেধা তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে।অন্যদিকে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া ৩৫তম বিসিএসে মোট এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়া হবে।

শফিউল আলম জানান, বিভিন্ন কোটার বিপরীতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না বলে পদ শূন্য থেকে যাচ্ছে। এর ফলে সঙ্কট তৈরি হয়েছে। এসব পদ পূরণে মন্ত্রিসভা থেকে অনুমোদন নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে