,

প্রেমিকার বিরুদ্ধে চুরির অভিযোগ ম্যারাডোনার

প্রেমিকা রোসিও অলিভার সঙ্গে সম্পর্ক হুট করে চুকিয়ে ফেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে গোপন যোগাযোগ আছে, এমন সন্দেহ থেকেই নাকি এই সিদ্ধান্ত। এখন সাবেক প্রেমিকার বিরুদ্ধে মূল্যবান সম্পদ চুরির অভিযোগে মামলাও করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।



এই মাসের মাঝামাঝিতেই অলিভার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন ম্যারাডোনা। দুবাই থেকে একাই আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন অলিভা। যাওয়ার সময়ই নাকি ঘড়ি ও অলংকার চুরি করেছেন তিনি। অন্তত ম্যারাডোনা এমনটাই মনে করছেন। দুবাইয়ের বাড়ি থেকে যেসব জিনিস খোয়া গেছে, সেগুলোর মূল্য নাকি আড়াই লাখ পাউন্ডেরও বেশি। প্রেমিকার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করার বিষয়টি নিশ্চিতও করেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা।

ম্যারাডোনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে আর্জেন্টিনার একটি টিভি শোতে অংশ নিতে রাজি হয়েছিলেন অলিভা। কিন্তু শর্ত ছিল সেখানে গিয়ে ম্যারাডোনাকে নিয়ে কোনো কথা তিনি বলতে পারবেন না। এখন অলিভাকে আর্জেন্টিনা থেকে আবার দুবাইয়ে আনার চেষ্টা করবেন ম্যারাডোনার আইনজীবীরা। চুরির অভিযোগে আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক প্রেমিকাকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর