,

‘চিন্তার চাষ’ এর আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘গবেষণার হাতে খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

IMG_0665 (1)আরিফুর রহমান : স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে গবেষণার চর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’ এর আয়োজনে ০৯ জানুয়ারি ২০১৬ শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘গবেষণার হাতে খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ১৭০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্তনু মজুমদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান। চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ্ আর রহমান, সমন্বয়ক জাহিদুল ইসলাম , রুকাইয়া আলম, স্কুলের সহকারী শিক্ষক মো: মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা চর্চার লক্ষ্যে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন চিন্তার চাষ ‘স্কুলে গবেষণা চর্চা’ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘গবেষণার হাতে খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ড. শান্তনু মজুমদার গবেষণা কী, কেন গবেষণা করা প্রয়োজন, গবেষণা করলে ব্যক্তি ও সমাজের কী উপকার হয় ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেন। চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ্ আর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে গবেষণা পদ্ধতি এবং আমাদের চারপাশের বিভিন্ন বিষয় হতে কিভাবে গবেষণার উপকরণ সংগ্রহ করা যায় তা তুলে ধরেন। ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান ছাত্র-ছাত্রীদের মানসিক উচ্চতা বৃদ্ধি ও ইতিবাচক গুণাবলী চর্চার উপর গুর”ত্বারোপ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের ধৈর্য ধারণ ও চিন্তা শক্তির লালনের পরামর্শ প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ