নাসিরনগরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের স্মরণে শোক সভায় ও দোয়া মাহফিল
আকতার হোসেন ভুইয়া : আজ রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুনীল দত্তসহ উপজেলার সকল মরহুম মুক্তিযোদ্ধাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার ভুমি জাকির হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকীর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ রাফিউদ্দিন আহমেদ । বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম,কার্ত্তিক দাস প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধা সুনীল দত্তসহ উপজেলার মরহুম মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্ত(৬৫) গত ১৮ ডিসেম্বর নাসিরনগর সদরে নিজ বাড়িতে পরলোক গমন করেন।











