,

সংস্কৃতির যাত্রা অব্যাহত রাখতে না পারলে অন্ধকারের শক্তি জায়গা পাবে–আসাদুজ্জামান নূর

Brahmanbaria   cultural Ministaer Pic  09-01-2016আমিরজাদা চৌধুরী : সংস্কৃতিমন্ত্রী  আসাদুজ্জামান নূর বলেছেন,সংস্কৃতির যাত্রা অব্যাহত রাখতে না পারলে অন্ধকারের শক্তি জায়গা করে নেবে। ষোল কোটি মানুষের দেশে যেভাবে সংস্কৃতি চর্চা করা উচিত, সেভাবে করা হচ্ছে না। এক সময় বাড়ি বাড়ি হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেতো, এখন পাওয়া যায় টেলিভিশনের আওয়াজ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বঙ্গ-সংস্কৃতি উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন বাংলাদেশের-বাঙ্গালী জাতির যাত্রা শুরু হয়েছিলো সংস্কৃতি চর্চা দিয়ে। ৫২ এর ভাষা আন্দোলন যা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। এই যাত্রা যদি আমরা ধরে রাখতে না পারি,আমাদের সন্তাদের চিন্তার জায়গা রাখতে না পারি,তাদের মনকে আলোকিত রাখতে না পারি, তাহলে অন্ধকারের শক্তি সহজেই জায়গা করে নেবে। ধর্মের দোহাই দিয়ে তারা আজ ওদিকেই নিয়ে যাচ্ছে। আমাদের ধর্ম বলেনা তুমি কাউকে হত্যা করো। ইসলাম অত্যন্ত সহনশীল ও শান্তির ধর্ম। মহানবী (স:) যে সহনশীলতা,উদারমন ও মানবপ্রেমের মধ্যে দিয়ে ধর্ম প্রচার করেছেন তা মাথায় রাখলে কারো পক্ষে মানুষ হত্যা করা সম্ভব নয়।
উৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ত্রিপুরার কবি দিলীপ দাস, উপমহাদেশের বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। অনুষ্ঠানে কবি কাজী রোজী এমপি উপস্থিত ছিলেন।
উৎসবের উদ্বোধনী দিনে উপমহাদেশের বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে