,

বাঞ্ছারামপুরে আগুনে পুড়েছে ১৫ টি দোকান

Fire (1)

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের সোনারামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ি ঘরসহ প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, সোনারামপুর বাজারের হালিম সরকার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই মার্কেটের পাঁচটি দোকানসহ ১২টি দোকান ও পাশের তিনটি বাড়ি পুড়ে যায়। পরে এলাকাবাসীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় জনতার তোপের মুখে পড়ে।মার্কেটের মালিক শুক্কুর আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে সর্বমোট ১২টি দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে