,

সরাইলে ইস্তেমাগামী কোচ খাদে, নিহত-১, আহত-২০

Sarail20160107124226সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ইস্তেমাগামী এনা পরিবহনের একটি কোচ উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুফতি মাওলানা মাসুম  আহমেদ (৩৫) নামের এক যাত্রী নিহত হন। আহত হয় আরো ২০ জন।  বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকায় ইস্তেমাগামী যাত্রীবাহী এনা পরিবহনের ১টি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিলেট জেলার বিয়ানি বাজারেন মাসুম আহমেদ । আহতরা হলেন শাহআলম (৬০) রহম আলী (৬৫) আবুল হোসেন (৬০) ঝাহেদ হোসেন (২৬) ফরিদ আলী (৬৫) মকবুল আলী (৬৫) আব্বাস উদ্দিন (৫৫) তারেক (২৫) তারা সবাই সিলেট বিয়ানী বাজার এলাকার।কোচের নীচে আটকা পড়েন অনেক যাত্রী।

পরে সরাইল থানা ও বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে মাধবপুর, সরাইল ও ব্রাহ্মণবািড়য়া সদর হাসপাতালে প্রেরন করা হয়। বাসের চালক পলাতক রয়েছে বলে জানান ওসি।ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অফিসার মো. ওয়ালি উল্লাহ জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে