এবার বড় ভূমিকম্প আসছে !

ডেস্ক রিপোর্ট : হিমালয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

1452083553
বিশেষজ্ঞরা জানিয়েছে, সোমবার ভারতের মনিপুরে ৬.৯ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে, এতে করে ভবিষ্যতে এ অঞ্চলে তার চেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে। এর শক্তি রিখটার স্কেলে ৮ দশমিক ২ বা তার চেয়েও বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও সিকিমে ২০১১ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। ফলে এই অঞ্চলের টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। এতে এই অঞ্চলে ভবিষ্যতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনিস্টিটিউট (এনআইডিএম)- এর পরিচালক সন্তোষ কুমার জানান, নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভারতের আন্তঃসংযোগ প্লেটগুলি ভয়াবাহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার