,

মালয়েশিয়ায় ১৯৪ বাংলাদেশির কারাদ-

illii_bg_685940047-400x220নিজস্ব প্রতিবেদক: অবৈধ অভিবাসনের অভিযোগে ১৯৪ জন বাংলাদেশি নাগরিককে ৭ মাসের কারাদ- দিয়েছে মালয়েশিয়ার আদালত। গত সোমবার (৪ জানুয়ারি) বিভাগীয় আদালত মালয়েশিয়ায় এক সঙ্গে সবোর্চ্চ সংখ্যক বাংলাদেশির কারাদ-ের এই রায় দেয়।
এছাড়াও অতিরিক্ত সময় সে দেশে অবস্থানের কারণে আরও তিন বাংলাদেশির বিচারের রায় হবে আগামী ১৮ জানুয়ারি।
মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র না থাকায় গত সোমবার একসঙ্গে ২৪০ জন অবৈধ অভিবাসীকে আদালতে হাজির করা হয়। এছাড়াও পেকান নানাস ইমিগ্রেশন থেকে আরও ১১ জনকে বিশেষ বিভাগীয় আদালতে হাজির করা হয় অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে।
ন্যাশনাল স্ট্রেইট টাইমস মালয়েশিয়া জানিয়েছে, আদালতে একসঙ্গে উপস্থিত করা সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীর সংখ্যা এটি। বৈধ ট্র্যাভেল ডকুমেন্ট না থাকায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে ২৪০ জন অবৈধ অভিবাসীর স্বপক্ষের বক্তব্য শোনা হয়। এদের সবারই বয়স ১৯ থেকে ৪৭ এর মধ্যে। বিভাগীয় আদালত সালাওয়াতি দেজামবারি ২৪০ জন আসামিকে ৭ মাস করে কারাদ- দেন। এই রায় ডিসেম্বরের ৩১ তারিখ থেকে কার্যকর হবে। যেদিন তাদের গ্রেফতার করা হয়েছিল।
কারাদ- প্রাপ্ত ২৪০ জন অভিবাসীর মধ্যে রয়েছেন ১৯৪ জন বাংলাদেশি, ২১ জন ইন্দোনেশীয়, ১৬ জন মায়ানমারের নাগরিক, ৫ জন ভিয়তনামের নাগরিক, ২ জন পাকিস্তানি এবং একজন ভারতীয় ও একজন নেপালি।
অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে যে এগারোজনকে আদালতে হাজির করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ৩ জন বাংলাদেশি, ৭ জন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয়। একই অ্যাক্টের অধীনে এই ১১ জনের কোনো অপরাধ প্রমাণিত হয়নি।
জোহর ইমিগ্রেশন বিভাগ অভিযোগটি আদালতে উত্থাপন করে এবং নরহাসিমাহ ওথম্যান প্রোসিকিউশনে বিচার সম্পন্ন হয়। এ সময় কোনো অভিবাসীর পক্ষেই কোনো প্রতিনিধিত্বকারী আদালতে উপস্থিত ছিলেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে