বিলুপ্ত ছিটমহল থেকে কর্মী যাবে জর্ডানে

foreign_affairs_ministry_97598নিজস্ব প্রতিবেদক : বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া নতুন এই নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কুড়িগ্রামে টিটিসির মাধ্যমে এই জনপদের সম্ভাবনাময় কর্মীদের বিদেশে বিভিন্ন কাজের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ বছরেই বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্য থেকে ১০০ জন দক্ষ কর্মীকে জর্ডান পাঠানো হবে।

বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন নাহার। এ সময় পাওয়ার পয়েন্টে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন যুগ্ম সচিব কাজী আবুল কালাম।

ইফতেখার হায়দার বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের উন্নয়নে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। আশা করছি এ বছরই ১০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীকে জর্ডান পাঠানো হবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া নতুন এই নাগরিকরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। এছাড়া এই এলাকার ৯টি স্কুলকে উন্নয়নের জন্য বিশেষ প্রোগ্রামের আওয়াতায় আনা হয়েছে। এরফলে এই জনপদের ছেলে-মেয়েরা ভাল পরিবেশে শিক্ষা লাভের সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার