সিনেমা দেখার আর চিন্তা নেই! আসছে Netflix
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদেরব্রাহ্মণবড়িয়া.কম) : সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। বিশেষ করে যে সমস্ত সিনেপ্রেমী মানুষ নানান দেশের ছবি দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য অবশ্যই ভালো খবর। ভারতে আসছে স্ট্রিমিং জায়েন্ট Netflix। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেটফ্লিক্স চলে আসছে বলে খবর।
NetFlix আসলে কী? NetFlix হল Youtube-এর মতো একটি পরিষেবা। যা দিয়ে দেখতে পারবেন ইচ্ছেমতো ছবি। তাও বিনা বাধায়। এতদিন এদেশে সদ্য মুক্তি পাওয়া ছবি দেখার জন্য একমাত্র ভরসা ছিল সিনেমা হল বা মাল্টিপ্লেক্সগুলি। নইলে অপেক্ষা করতে হত ডিভিডি মুক্তি পাওয়া পর্যন্ত। অর্থাৎ ছবি দেখতে গেলে সিনেমাহল হোক বা ডিভিডির দোকান, ব্যস্ততার মধ্যে সময় বার করে কোথাও একটা হাজিরা দিতে হবেই। নইলে নিতে হবে অবৈধ পথ। বাড়ি বসে বৈধ উপায়ে ছবি দেখার সুযোগ না থাকায় বেড়েছে অবৈধভাবে ডাউনলোডের প্রবণতা। এই ফাঁক বন্ধ করতে আসছে NetFlix. এতে খুব কম খরচে দেখা যাবে কয়েক লক্ষ মুভি, তথ্যচিত্র এমনকি টিভি শো-ও।











