সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচাণার কর্মসুচি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারি পরিচালক মো. বাহাউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট