,

বছরের মাঝামাঝি সময়ে ফোর-জি চালু : তারানা হালিম

news-image

চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল­াপাড়া এলাকায় বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভবিষ্যতেও এমন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খুব শিগগিরই (তৃতীয় প্রজন্ম) থ্রি-জি সুবিধা পৌঁছে দেয়া হবে। ইতোপূর্বে ইন্টারনেটের দাম কমানো হয়েছে, ভবিষ্যতে দাম আরও কমানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এম শিবলী সাদিকসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ