,

গ্রামীন ফোনের নামে পুরুষ্কার : প্রতারনারয় কলেজ ছাত্রী!

news-image

নিজস্ব প্রতিবেদকঅনেক আনন্দের মধ্যেই হঠাৎ নিজের মুঠোফোনে গ্রামীন ফোনের (০১৭৩৯৯৭৫৭৬৮) একটি নাম্বার থেকে সুমিষ্ট কন্ঠে আগত কলে আত্মহারা ব্রাহ্মণবাড়িয়র কসবা উপজেলা মেহারী গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রী রুজিনা আক্তার রুজি। গ্রামীন ফোনের পুরাতন গ্রাহক হিসাবে সারাদেশের সেরা দশ গ্রাহকের একজন হিসাবে তিনি পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর এর জন্য তাকে প্রাথমিক অবস্থায় একটি বিকাশ নাম্বার দিয়ে মাত্র ২৪০০০ টাকা পাঠাতে বলা হয়। এতো অল্পটাকায় অতোবড় পুরুষ্কার ভেবেই গোপনে ওই নাম্বারে দাবীকৃত টাকা পাঠিয়ে দেন রুজি। এরপর ওই নাম্বার থেকে ২৬ মিনিট পর বিকাশের আরো দুইটি নাম্বার দিয়ে আরো ২৪৫০০ টাকা পাঠাতে বলা হয়। দ্রুত টাকা না পাঠালে পুরুষ্কার হাতছাড়া হতে পারে এমন আশংকায় নিজের সঞ্চয়কৃত ও আশে পাশ থেকে টানদিয়ে দাবীকৃত টাকা পরিশোধ করে সে। এর পর যা হবার তাই হল ফোন করা সে নাম্বারটি বন্ধ খবর নেই বিকাশের ওই নাম্বারের ও।নিজের সঞ্চয়করা আর আশে পাশের মানুষদের কাছ থেকে নেয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন দিশেহারা হয়েছে কলেজ ছাত্রী রুজিনা। আপনজনদের বিষয়টি জানানোর পরই তিনি বুঝতে পারেন সে প্রতারিত হয়েছে। এখন আর কি করা নিঃস্ব রুজিনা। অবশেষে আশ্রয় নেন আইনের। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আর অনুশোচনা করছেন নিজের ভুলের। এছাড়া অন্যদের সতর্কবার্তা আওড়িয়ে হারানো টাকা ফিরে পাওয়ার আশায় রয়েছেন ওই কলেজ ছাত্রী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস আই শরীফুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে