,

‘নতুন বইয়ের ফুলের মতো গন্ধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সারা দেশে শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস। রাজধানীর ধানমন্ডির গভঃ ল্যাবরেটরি হাইস্কুল মাঠে সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাসনিম বিনতে রাশেদের হাতে বই তুলে দিয়ে মন্ত্রী এই উৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দমেলা বসে। শিক্ষার্থীদের কারও হাতে ছিল নতুন বই, কারও হাতে বেলুন, কারও হাতে জরির ফিতা। বই পেয়েছে—এমন কয়েকজন শিক্ষার্থী বলে, তাদের খুব ভালো লাগছে।

উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালে যখন বিনামূল্যে এই বই দেওয়ার কার্যক্রম শুরু হয় তখন শিক্ষার্থী ছিল আড়াই কোটির মতো। আর এখন শিক্ষার্থী বেড়ে হয়েছে চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার। বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২ কপি। তিনি বলেন, সাফল্য ও ব্যর্থতা নিয়েই শিক্ষা কার্যক্রম আছে। তবে শিক্ষাক্ষেত্রে গত সাত বছরে যুগান্তকারী সাফল্য এসেছে। বিশেষ করে সংখ্যাগত দিক থেকে সাফল্য যুগান্তকারী। এখন বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে বলে তিনি মতপ্রকাশ করেন।
এরপর মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গিয়ে বেলুন উড়িয়ে দেন। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে বই ওপরে তুলে ধরে। শতাধিক শিক্ষার্থী বই উঁচু করে নাড়াতে থাকে।
এবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৪ কোটি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ