,

মাপা যাবে মানসিক চাপও!

news-image

ডেস্ক রিপোর্ট : মানসিক চাপে রয়েছেন, কিন্তু কতটা? আপনার মোবাইল ফোন যদি পরীক্ষা করে তা বলে দিতে পারে তবে নিশ্চয়ই মন্দ হয় না। কল্পনা নয় বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টি। শিগগিরই এমন একটি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে যা আপনার মানসিক চাপ কতটা তা কম খরচেই জানিয়ে দিতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই অ্যাপ্লিকেশন তৈরিতে কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আইএএনএস।

অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করবে? ব্যবহারকারীরা একটি ছোট যন্ত্রের সাহায্যে লালা সংগ্রহ করবেন। এই যন্ত্রটির মধ্যে থাকা একটি পরীক্ষণ কাগজে লালায় ভিজে গেলে মোবাইল ফোনের সাহায্যে তার ছবি তোলা হবে এবং মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনটি সেই ছবিতে থাকা কর্টিসলের পরিমাণ পরীক্ষা করে ফলাফল জানিয়ে দেবে। নিজে নিজেই এই পরীক্ষা করা যাবে। এই পরীক্ষার জন্য যে আলাদা যন্ত্রটি প্রয়োজন হবে তার দাম হবে খুব কম।

যুক্তরাষ্ট্রের মুরের ইন্টারমাউন্টেইন হেলথকেয়ারের ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের পরিচালক জোয়েল এরেনক্রাঞ্চ এই অ্যাপ্লিকেশন নির্মাতা দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, যাঁরা মানসিক চাপের মধ্যে থাকেন তাঁরা নিজে নিজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং সমস্যার শুরুতেই তা নিরাময়ের জন্য ব্যবস্থা নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে