,

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে আটক আরেক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে সদর পৌর এলাকার দক্ষিণ পৈরতলা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনের মধ্যে কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- দক্ষিণ পৈরতলার মো. আব্দুল আজিজের ছেলে রিপন (৩৫) ও একই এলাকার মৃত আরব আলীর ছেলে মো. জাবেদ। আটক অপর ব্যক্তি হলেন-উত্তর পৈরতলা এলাকার লাল মিয়ার ছেলে মো. সোলায়মান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ইয়াবা বিক্রেতা রিপন ও জাবেদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

এছাড়া সোলায়মানের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা বিক্রির নগদ পাচ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপন ও জাবেদকে কারাদণ্ড দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, দু’জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে উভয়কেই আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে