,

পিএসসিতে পাসের হার ৯৮.৫২%

news-image

নিউজ ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

ফলাফলে ঢাকা বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, ১ নভেম্বর শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। অপরদিকে, পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে