বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্নতাত্ত্বিকদের হাতে ৮০০ বছর আগের পুরনো মোবাইল

news-image

আটশ' বছর আগেও পৃথিবীতে মোবাইল ফোন ছিল বলে যদি কেউ আপনার সামনে দাবি করেন, নিশ্চিতভাবেই তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়ে আপনার মনে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু, আমরা যা-ই মনে করি, আর্কিওলজিস্টদের দাবি তেমনটাই। খননকার্য চালাতে গিয়ে সম্প্রতি অস্ট্রিয়া থেকে এমনই একটি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন আর্কিওলজিস্টরা, যার বয়স ৮০০-র কম তো নয়ই।
একটি ইউটিউব চ্যানেলে সদ্য আবিষ্কৃত প্রাচীন সেই ফোনের ফসিলের ভিডিও আপলোড করে লেখানো হয়েছে, 'এটা কী? উন্নত সভ্যতার নিদর্শন?' এই আবিস্কারের দৌলতে সায়েন্স ফিকশনের 'টাইম ট্রাভেল'ও রিয়েল বলেই মনে করা হচ্ছে। ফোনের গায়ে রয়েছে সুমেরীয় লিখন শৈলী, যা কীলকাকার বর্ণমালা নামে পরিচিত।
ফোনের গায়ের সুমেরীয় লেখা আর্কিওলজিস্টদের কৌতূহল বাড়িয়েছে। কারণ, অনেক বছর আগেই কীলকাকার এই বর্ণমালা অবলুপ্ত হয়ে যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল।
যদিও অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকেরই। বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তাঁরা অনেকও মিলও খুঁজে পেয়েছেন। তবে, এই মোবাইল ফোনই, নাকি অন্য কোনও ডিভাইস, তা নিয়ে অবশ্য ধন্দ কাটেনি গবেষকদের।
কিছু UFO হান্টার আবার এই আবিষ্কারে উত্‍‌সাহিত হয়ে উঠেছেন। তাঁরা আবার মনে করছেন, প্রাচীন সভ্যতার সঙ্গে অ্যালিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহীরা এই পৃথিবীতেও আসত। তারাই এই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে এসেছিল বলে দাবি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে