,

অঙ্কুর প্রি-ক্যাডেট স্কুলের ফলাফল প্রকাশ

news-image

কসবা প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অঙ্কুর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ জাফর আহমাদ। বিশেষ অতিথি ছিলেন কসবা নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার তবিবুর রহমান জীবন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, প্রবাসী মোনায়েম খান প্রমুখ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর কবিরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন।
পৌরসভার প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অন্যান্যের মধ্যে বিদ্যালয় পরিচালকগণ উপস্থিত ছিলেন।  
  

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে