ব্রাহ্মণবাড়িয়া আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও
আমিরজাদা চৌধুরী : আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান খোকন। খোকন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পরকীয়া এই প্রেমিক জুটির উধাওয়ের ঘটনা ঐ ইউনিয়নের সীমা ছাড়িয়ে এখন জেলা সদরে মুখে মুখে ফিরছে। ফেইসবুকেও আছে প্রচার। মঙ্গলবার দুপুরে ঘাটুরা গ্রামে খোকনের বাড়িতে (কাজীবাড়ি) গিয়ে খোজ করে তাকে পাওয়া যায়নি। তার ফোনও বন্ধ। তার মা জানান- তার ছেলে বাইরে গেছে। কখন আসবে তা তিনি জানেননা। বাড়ির পরিবেশ অনেকটাই নিস্প্রান। স্থানীয় লোকজনের মধ্যে প্রচার আছে – গত ২৭ শে ডিসেম্বর রাতে খোকন তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হন। খোকন ৩ সন্তানের জনক। তার এক মেয়ে বিয়েও দিয়েছেন। আর ছোট ভাইয়ের ঘরে দু-সন্তান। এদের ফেলে রেখেই পালিয়েছে তাদের মা। খোকনের ছোট ভাই তার ঘনিষ্টজনদের কাছে ঘটনার কথা স্বীকার করেছেন। বলেছেন- তার ভাইয়ের মাথার গিলু নষ্ট হয়ে গেছে। তিনি বাড়িঘরের মানুষকে ঘটনাটি জানিয়েছেন। তারা খোকনকে পেলে বিচার করবে। কাজীবাড়ির কাজী আশরাফুল বলেন আমরা ঘটনা শুনেছি। তবে যাওয়ার সময় আমরা দেখেনি। তিনি বলেন খোকন গোষ্টির নেতৃত্ব দেয়। মানুষ তার ওপর ভরসা করে। সবাই টেনশনে আছে বিষয়টি নিয়ে। এরমধ্যে একটা রহস্য আছে বলে আশরাফুলের ধারনা। ঘাটুরা বাজার এর পান দোকানী সোলায়মান বলেন- মেম্বার চেয়ারম্যান এতো লুইচ্চা থাকে তা ধারনা ছিলোনা। ঘটনাটা ঠিক অইলোনা, আপন ভাইয়ের বউ নিয়া,ছি:। একই বাজারের চা দোকানদার সাজু মিয়া খোজ খবর জানতে চাইলে চুপ করে থাকেন। তবে দোকানের কাষ্টমাররা বলতে থাকেন মেম্বাররে ৩/৪ দিন ধরে দেখছিনা। ঘাটুরা-সুহিলপুর সব জায়গায় এখন এ আলোচনা। সরগরম চায়ের দোকান। সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবাহুল হক বলেন- খোকন কই আছে জানিনা। তার বাড়ি ঘাটুরা আমার বাড়ি সুহিলপুর। তবে একটা ঘটনা শুনেছি আজ দুপুরে। এর সত্যমিথ্যা জানিনা। সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম লিটন বলেন, আমি জানিনা সে কোথায় আছে। ঘটনা একটা শুনেছি। কিন্তু বিস্তারিত জানিনা। আমাকে এবিষয়ে আরো জানতে হবে। খোকনের বিরুদ্ধে লাম্পট্যের আরো অভিযোগ আছে। কয়েক বছর আগে সে তার এক চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পরকীয়ায় মত্ত হয়। ঐ গৃহবধুকে নিয়ে ঢাকাসহ বিভিন্ন হোটেলে রাত্রিযাপন করে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী ঐ চাচাতো ভাই সেখানে হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ঐ চাচাতো ভাইয়ের জমিজিরাতও জোরপূর্বক দখল করে নেয়।











