লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে-এটিএম মনিরুজ্জামান সরকার

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ৪৫ তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জু মিয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,কাজী আতাউর রহমান গিলমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও সুপার মুস্তাক আহমেদ প্রমূখ । অনুষ্ঠন শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ।

 

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার