সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হিজরার হাতে প্রবাসী যুবক খুন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামে হিজরার হাতে আজিম তালুকদার(২৮) নামে এক প্রবাসী যুবক খুন হয়েছে।নিহত আজিম তালুকদার সুলতালপুর দক্ষিন পাড়ার রহিছ তালুকদারের ছেলে।আজ শনিবার দুপুরে রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা সানি হিজরার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহতের বড় ভাই মো. বাসির তালুকদার জানান, শুক্রবার রাতে ২ লাখ টাকা নিয়ে আজিম বাড়ি থেকে সৌদি আরবের ভিসা করার জন্য আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যায়। পরে রাতে অনেক খুজা খুজি করেও তাকে না পাওয়ায় পরিবারের লোকজন অস্থির হয়ে পরে।
 আজ সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজরা ফোন করে তার ভাইয়ের ছেলে আজিমের লাশ নিয়ে যেতে বলে । পরে তার পরিবারের লোকজন শহরের রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা সানি হিজরার ঘরে এসে নিহতের লাশ সনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তিনি জানান এ ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকে সানি হিজরা পলাতক রয়েছে। 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা