পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যাবে গুগল অ্যাকাউন্ট

news-image

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কিন্তু এবার পুরো পাসওয়ার্ড ব্যবস্থাই উঠিয়ে দিতে যাচ্ছে গুগল। ইতিমধ্যে বিশেষ একটি পদ্ধতির কার্যক্রম চালুর বিভিন্ন দিক পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। নতুন এ পদ্ধতি পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহারকারীদের স্মার্টফোন শনাক্ত করবে। অর্থাত্ নির্দিষ্ট স্মার্টফোন থেকে পাসওয়ার্ড ছাড়াই সরাসরি গুগল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ মিলবে। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত স্মার্টফোন হারিয়ে গেলে বা নষ্ট হলেও চিন্তার কিছু নেই। চাইলে বর্তমানের প্রচলিত পদ্ধতি কাজে লাগিয়েও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। শুধু তা-ই নয়, হারানো বা নষ্ট স্মার্টফোন থেকে অ্যাকাউন্ট অকার্যকর করার পাশাপাশি গুগল অ্যাকাউন্টে প্রবেশের জন্য নতুন করে ডিভাইস নিবন্ধন করা যাবে।

নতুন এ সুবিধা চালুর পাশাপাশি ফেইসবুক মেসেঞ্জারের আদলে মোবাইল মেসেজিং অ্যাপ চালু করতে যাচ্ছে গুগল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার