সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সদর উপজেলা পরিষদের সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ইউরোপের ৫টি দেশে ১৫ দিনব্যাপী সরকারি সফর শেষে দেশে ফিরে আসলে মঙ্গলবার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিজ্ঞতা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলম।  সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল বিভাগের প্রধানগন ও সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন।
সংবর্ধনার জবাবে মোঃ জাহাঙ্গীর আলম তার ইউরোপ সফরের বর্ণনা দিয়ে বলেন, সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারী সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একটি মডেল উপজেলায় পরিণত হবে সদর উপজেলা।

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা