বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ সৈনিক রাশিদুল হোসেনের দাফন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদকস্বাধীন বাংলা কেন্দ্রে শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্বা রাশিদুল হোসেন এর মরদেহ আজ বিকেলে  তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানান। পরে উত্তর মৌড়াইল জামে মসজিদ প্রঙ্গনে অনুষ্টিত হয় নামাজে জানাযা। পরে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহের কফিনকে রাষ্ট্রিয় মর্যাদায় সালাম দেয়া হয়। পরে উত্তর মৌড়াইল কবর স্থানে বিকেল সোয়া পাচটায় দাফন সম্পন্ন করা হয়।