বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির প্রথম নারী ডিন ড. নুরুন নাহার

news-image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) হিসেবে অনুষদীয় সর্বোচ্চ পদে প্রথম নারী ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার। ১৭ ডিসেম্বর তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে রেজিষ্ট্রার অফিস নিশ্চিত করেছে। ২১ ডিসেম্বর তিনি ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা যায়, আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে আইন ও মুসলিম বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহারকে নিয়োগ দেয়া হয়। তিনি আগামী দুই বছরের জন্য আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রথম নারী ডিন হিসেবে ড. নুরুন নাহারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জিয়া পরিষদসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

প্রফেসর ড. নুরুন নাহার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত নির্বাহী সদস্য। এছাড়া মানবিক আইন, টর্ট আইন ও সাইবার আইনের গ্রন্থ প্রণেতা হিসেবে তার দেশব্যাপী পরিচিতি ও খ্যাতি রয়েছে।

ডিন হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রফেসর ড. নুরুন নাহার বলেন- ‘যে মহৎ উদ্দেশ্য নিয়ে অনুষদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আমাকে নিয়োগ দেয়া হয়েছে তা সঠিক ভাবে পালনের চেষ্টা করবো। অনুষদের অধীন বিভাগ গুলোর সব ধরণের সমস্যা ও সংকট উত্তোরণের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল শিক্ষক-কর্মকতার সহযোগিতা কামনা করছি।’

ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘নারী ক্ষমতায়নের এটি একটি দৃষ্টান্ত। এ বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান, আইন প্রশাসক হিসেবে নারীরা দায়িত্ব পালন করলেও এবারই প্রথম কোন নারী শিক্ষক ডিন হিসেবে দায়িত্ব নিলেন। এটি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে