,

সরকারি হ্যাকিং রোধে ফেসবুকের নতুন ফিচার

news-image

সরকারি হ্যাকিং রোধে ফেসবুকের নতুন ফিচারব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে নতুন একটি ফিচার যোগ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। কোনো দেশের সরকার ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলে নতুন এই ফিচারের মাধ্যমে ওই ব্যবহারকারীকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।
 
সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুকের প্রধান নিরাপত্তা অফিসার অ্যালেক্স স্ট্যামোস জানান, আজ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে নতুন ফিচার চালু হল। এই ফিচারের আওতায় কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে কেনো সরকারি নিরাপত্তা সংস্থা গোপনে হানা দিলে সঙ্গে সঙ্গে তা ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে।
 সরকারি হ্যাকিং রোধে ফেসবুকের নতুন ফিচার
স্ট্যামোস জানান, হ্যাকের চেষ্টা হলে ব্যবহারকারীকে এই ম্যাসেজ পাঠানো হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট সরকার নিয়োজিত হ্যাকারদের নজরে এসেছে বলেই আমাদের ধারণা। এক্ষেত্রে লগইন অ্যাপ্রুভাল চালু রাখুন, এতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। অ্যাপ্রুভাল চালু করলে যখনই অন্য কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করা হবে, তখনই আপনার ফোনে একটি সিকিউরিটি কোড পাঠিয়ে দেওয়া হবে, এতে আপনি ছাড়া আর কেউ লগইন করতে পারবে না।
 
স্টামোস আরও জানান, ফেসবুক গ্রাহকদের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে চায়। আর এজন্য লগইন অ্যাপ্রুভাল সিস্টেম আনা। তবে ঠিক কীভাবে সাধারণ হ্যাকিং থেকে সরকারের হ্যাকিংয়ের বিষয়টি আলাদা করা হবে এ ব্যাপারে কিছু জানাননি স্ট্যামোস। সূত্র: গার্ডিয়ান। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ