news-image

লজ্জায় সন্তানের দিকে তাকাতে পারছেন না ওই নারী
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সাত বছরের শিশুপুত্রের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক নারী। চোখের সামনে এমন ঘটনায় এখনো ভয়ে সিঁটিয়ে থাকছে শিশুটি। আর লজ্জায় সন্তানের সামনে যেতে পারছেন না ওই নারী।

শুক্রবার পীরগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে হরিপুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথে কামারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের চালক তার কাছে গন্তব্যের কথা জানতে চান। তিনি গন্তব্যের কথা বললে তাকে তুলে নেন চালক। ওই সময়ে ইজিবাইকে আরও চার যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর যাত্রীরা ওই গৃহবধূ ও তার ছেলেকে জোর করে বকুয়া ইউনিয়নের চাপধাবাজার এলাকার একটি আমবাগানে নিয়ে যান। ওই সময় গৃহবধূ চিৎকার করলে তার ছেলের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। পরে সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার হরিপুর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে বাড়ি নিয়ে যান স্বজনেরা। আজ সোমবার সকালে ওই নারীর বাবার বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানা যায়।

ওই গৃহবধূর ভাই জানান, এ ঘটনার পর থেকে তার বোন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হাত-পা ধরেও নির্যাতনকারীদের কাছ থেকে তার বোন রক্ষা পাননি।

মামলার তদন্ত কর্মকর্তা হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পাঁচ আসামির মধ্যে তিনজনকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামিকে রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার আসামিরা হলো- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান, চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ, একই এলাকার গুচ্ছগ্রামের আকাশ, রকিম ও লস্কর। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার