ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। “আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেছা, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমূখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের সার্বিক উন্নয়নে নারীদের অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের এমন কোন সেক্টর নেই
যেখানে নারীরা তাদের সফলতার ছাপ ফেলছেনা।
তাই কন্যাশিশুদের বোঝা না ভেবেই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার