আইস বিক্রি করতে গিয়ে ধনীর দুলালরা ধরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা-বারিধারা এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ভয়ঙ্কর মাদক ক্রিসটাল মেথ বা আইস ও ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দপ্তরটি বলেছে, তারা বনানী, গুলশান, বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। গ্রেপ্তার প্রত্যেকে উচ্চবিত্ত ঘরের সন্তান। তাদের পরিবারদের পোশাক শিল্পসহ আরও বিভিন্ন ব্যবসা রয়েছে।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গ্রেপ্তার ১০ জনই মাদক কারবার ছাড়াও নিয়মিত মাদক সেবন করতো।

গ্রেপ্তাররা হলেন- রুবায়াত (৩২), মো রোহিত হোসেন (২৭), মাসুম হান্নান (৪৯), মো আমান উল্লাহ (৩০), মোহাইমিনুল ইসলাম ইভান (২৯), মুসা উইল বাবর (৩৯), সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান (৩০), লায়লা আফরোজ প্রয়া (২৬) , তানজীম আলী শাহ ও মো হাসিবুল ইসলাম (২২)।

তাদের কাছ থেকে ৫০০ গ্রাম আইস ও ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাচ্ছে, ৫০০ গ্রাম আইস থেকে ১ লাখ ইয়াবা তৈরি করা সম্ভব। গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার ভোর চারটা পর্যন্ত অধিদপ্তর এই অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটটি মামলা করবে।

মাদক অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের প্রত্যেকের সাত-আটজন করে বাঁধা ক্রেতা আছে। তারা ১ গ্রাম আইস ১০ থেকে ১২ হাজার টাকায় কেনাবেচা করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিস্ট শফিকুল ইসলাম সরকার জানান, ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে ২০ গুণ শক্তিশালী।

মাদক কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে ইয়াবার চেয়ে তারা অভিযানে ক্রিস্টাল মেথ বা আইস পাচ্ছে বেশি। এটি দেখতে তালমিছরির মতো এবং ১ গ্রাম আইস দিয়ে ৫০০ ইয়াবা তৈরি করা সম্ভব।

অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, তারা বনানী, গুলশান, বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। এদের মধ্যে দুজন নারী মাদকব্যবসায়ী আছে। গ্রেপ্তার প্রত্যেকে অভিজাত পরিবারের। মাদক আইসের নেটওয়ার্ক ধরতে আটকদের রিমান্ডে নেয়ার কথা জানান কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান