,

ঢাকা-১৩-তে অটোরিকশার বিরুদ্ধে অভিযান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ঢাকা-১৩ আসনে যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে স্থানীয়দের অভিযোগের পর অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৩১ আগস্ট) পরিচালিত অভিযানে সড়কে চলাচল করা বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অনুমোদনহীনভাবে ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকায় যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ জানান। তাদের অভিযোগের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় সোমবার এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্টদের ভাষ্য, সড়কে অবৈধ অটোরিকশার চলাচল এবং নিয়ন্ত্রণহীন ব্যাটারি চার্জিংয়ের কারণে যানজটের পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল।

অভিযানের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভায় স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সরাসরি শোনা হয়েছে। পরে সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়