,

শতভাগ জিপিএ-৫ নিয়ে নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

news-image

অনলাইন ডেস্ক : এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়ার পেছনে নিয়মবহির্ভূত কৌশল ব্যবহারের অভিযোগে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার জারি করা এক অফিস আদেশে প্রতিষ্ঠানটির কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। শিক্ষা বোর্ড জানিয়েছে, এবারের এসএসসি ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শতভাগ সাফল্য ও বিপুলসংখ্যক জিপিএ-৫ নিয়ে বিভিন্ন অভিযোগ তাদের নজরে আসে।

অভিযোগের বিষয়টি যাচাই করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, ভর্তি-সংক্রান্ত নথি, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা এবং চূড়ান্তভাবে পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়েছে বোর্ড।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযোগ রয়েছে, শতভাগ জিপিএ-৫ ধরে রাখতে নির্বাচনী পরীক্ষায় তুলনামূলক কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া কিংবা তাদের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়ার মতো কৌশল নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের অভিযোগ প্রকাশের পর বিষয়টি তদন্তে উদ্যোগী হয় ঢাকা শিক্ষা বোর্ড।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়