,

কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য

news-image

অনলাইন ডেস্ক : কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে ২০ হাজার ৪৯৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান নীতিমালার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা এবং নীতি প্রণয়নে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের তৈরি ওয়েবভিত্তিক ‘এগ্রি-ক্রেডিট এমআইএস’ সফটওয়্যারও উদ্বোধন করা হয়।

নীতিমালায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং মানুষের আয় ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে সেই লক্ষ্যমাত্রা ২১ হাজার কোটি টাকা বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়