,

ব্যাংকিং খাত সংস্কারে এডিবির সহযোগিতা বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের আর্থিক খাতকে স্থিতিশীল ও শক্তিশালী করতে দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণসহ আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এসব কার্যক্রমে এডিবির সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকিং খাতসহ দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি চলমান সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহায়তা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে একটি শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসপিডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়