,

‘এক মাসে অনেক কিছুই হতে পারে’: শামা ওবায়েদ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সামনে এক মাসে অনেক পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ জানান, সামনে রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদের অধিবেশনসহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম রয়েছে। এসব কারণে প্রধানমন্ত্রী ও সরকার বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত। তবে সময় ও পরিস্থিতি অনুকূলে থাকলে ভারত, জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বিদেশ সফরের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। তবে সফর নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক জটিল বিষয়ের সমাধানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ সেই সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে এবং ভারতও এ সুযোগ যথাযথভাবে কাজে লাগাবে বলে আশা করে।

ভারতে বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামির অবস্থান নিয়েও কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, বিষয়টি বাংলাদেশের মানুষের অনুভূতির সঙ্গে জড়িত এবং এ ক্ষেত্রে ভারতকে সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

জুলাইয়ের ঘটনাপ্রবাহ এখনো মানুষের মনে গভীরভাবে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ কোনো বিদেশ সফরই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনা করেই পরবর্তী সময়ে সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

দুদকের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফের

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

বিকেলে শুরু হচ্ছে জিয়া স্মৃতি বইমেলা

তিব্বত-নেপালে বন্যায় প্রাণহানি ১,২২৫

এমবাপ্পেকে অপহরণের ছক, তালিকায় ২৬ ধনী ব্যক্তি

হাসিনা-বেনজিরসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে