,

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হামসংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে।

এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। এর মধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।