,

জনগণের অধিকার প্রতিষ্ঠা হলেই জুলাই সার্থক: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই জুলাই আন্দোলনের পূর্ণতা আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল, তা বাস্তবায়িত হলেই জুলাই সার্থক হবে।

শনিবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন একটি চার্টার তৈরি করেছে। বিভিন্ন বিষয়ে ৩১টি দল একমত হলেও নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। তার দাবি, এসব মতভেদের বড় একটি অংশ বর্তমান সরকারি দলের অবস্থানের কারণে হয়েছে।

তিনি বলেন, বিচারপতি নিয়োগ ও নির্বাচন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এসব ক্ষেত্রে নির্দলীয় প্রক্রিয়া নিশ্চিত করার পক্ষে তাদের অবস্থান।

বিএনপির গণভোটের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার অভিযোগ, নির্বাচন ও সরকার গঠনের পর বিএনপি আগের অবস্থান থেকে সরে গেছে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির অভিপ্রায়ই সবচেয়ে বড় বিষয়।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে দুর্নীতি ও দলীয়করণের পুরোনো ধারা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনে হতাহতদের আত্মত্যাগের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, শুধু একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এত ত্যাগ স্বীকার করা হয়নি।

সংসদে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিকার পাওয়া যায়নি দাবি করে তিনি বলেন, এসব অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত।

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো সরকারের সাফল্য তুলে ধরার আয়োজন নয়। বরং বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী শাসনে জনগণের ওপর নিপীড়নের চিত্র এবং শহীদ ও তাদের পরিবারের প্রত্যাশা তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও আগ্রাসী শাসনের ইতিহাস তুলে ধরা হয়েছে। ইতিহাসে যাদের ইতিবাচক অবদান রয়েছে, তাদের প্রতিও যথাযথ সম্মান প্রদর্শনের কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

ভারতকে জামায়াত আমিরের প্রশ্ন: বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন?

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা