,

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

news-image

অনলাইন ডেস্ক : আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও প্রতিষ্ঠান ধরে রাখার অধিকার রয়েছে। এবারের দিবসে প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি, বৈষম্য দূর করা এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা ও জ্ঞানব্যবস্থা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আদিবাসী নেতা জগদীশ চন্দ্র বর্মণ।

১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে আসছে জাতিসংঘ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন, অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং তাদের ঐতিহ্য চর্চার গুরুত্ব তুলে ধরাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করা হলেও এসব জনগোষ্ঠীর অনেকেই নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিয়ে থাকেন

এ জাতীয় আরও খবর

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

ভারতকে জামায়াত আমিরের প্রশ্ন: বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন?

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা